RCTV Logo মাহবুবুর রহমান
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৬:১৯ অপরাহ্ন

পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

ছবি: আরসিটিভি

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নুরুজ্জামানকে মঙ্গলবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়।
এ সময় আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ
এর আগে, গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় নুরুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে যান।
মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এদিকে, লালমনিরহাট জেলায় ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে আটটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এসব মামলা বর্তমানে চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১১

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৫

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৬

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০