RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (১৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বেচাকেনা হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়।

এর আগে, সবশেষ ১৩ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে ২৬ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে ১৭ বার। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৭ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৬ বার বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ টাকার ইফতারিতে মিলছে মোরগ পোলাও

ইসরাইলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

অস্কার লড়াইয়ে সেরা ১০ সিনেমা

বিশ্ব পাই দিবস আজ

সিয়ামের ‘রাক্ষস’ মুভির ট্রেলার মুক্তি

দেশের বাজারে রুপার দামে পতন

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

১০

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১১

আগামী ৫ দিন বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার 

১৩

রাজারহাটে হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে বাজিমাত, ঈদ ঘিরে বাড়ছে চাহিদা

১৪

লেবাননে ইসরাইলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

১৫

আজ ১৪ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৪ মার্চ ২০২৬

১৭

মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৮

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

১৯

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

২০