RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

রাজারহাটে হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে বাজিমাত, ঈদ ঘিরে বাড়ছে চাহিদা

ছবিঃ আরসিটিভি

ঈদকে সামনে রেখে জমে উঠেছে সেমাই তৈরির ব্যস্ততা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামে হাতে তৈরি লাচ্ছা সেমাই এখন ছড়াচ্ছে সুস্বাদ আর সম্ভাবনার গল্প।

সানরাইজ কঞ্জুমার্স প্রডাক্ট নামে স্থানীয় উদ্যোক্তা হাবিবুর রহমানের উদ্যোগে তৈরি হচ্ছে এই লাচ্ছা সেমাই। কম দাম আর ভালো মানের কারণে স্থানীয় বাজার ছাড়িয়ে ইতোমধ্যে এর চাহিদা বেড়েছে আশপাশের জেলা গুলোতেও। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতিদিন এই সেমাই যাচ্ছে কুড়িগ্রাম ছাড়াও লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন উপজেলা ও গ্রামে। এই উদ্যোগে কাজ করছেন স্থানীয় অনেক নারী ও পুরুষ শ্রমিক। ফলে গ্রামেই তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। গ্রামের এই ছোট উদ্যোগই এখন বড় সম্ভাবনার গল্প বলছে। মান ধরে রেখে উৎপাদন বাড়ানো গেলে এই লাচ্ছা সেমাই ভবিষ্যতে আরও বড় বাজার তৈরি করতে পারে এমনটাই মনে করছেন উদ্যোক্তা।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, হাবিবুরের লাচ্ছা সেমাই দামে কম হলেও মান সম্মত ও সুস্বাদু।

লাচ্ছা তৈরির কাজে নিয়োজিত শ্রমিক ফারুক মিয়া বলেন, বাজারের চেয়ে কম মূল্যে লাচ্ছা সরবরাহ হওয়ায় ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।

উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, লাচ্ছা এবার নিয়ে আমার তিন বছর। গত বছর লাচ্ছা ব্যাপক সেলস দিয়েছি। আশা করছি এবারেও ভালো হবে। সর্বপরী এই কাজে নিয়োজিত অর্ধশতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আমি নিজেকে স্বার্থক মনে করি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী কার্যালয় কুড়িগ্রাম এর বিসিক কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, কুড়িগ্রামের রাজারহাটে হাবিবুর রহমান প্রথমে ছোট একটি চাকুরি করতেন। পরবর্তিতে তিনি চাকুরি ছেড়ে ক্ষুদ্র পরিসরে চানাচুর উৎপাদন এবং বাজারজাত করনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তার হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে ব্যাপক সারা মিলছে, নিঃসন্দেহে এটি ভালো সংবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

অস্কার লড়াইয়ে সেরা ১০ সিনেমা

বিশ্ব পাই দিবস আজ

সিয়ামের ‘রাক্ষস’ মুভির ট্রেলার মুক্তি

দেশের বাজারে রুপার দামে পতন

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

আগামী ৫ দিন বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১০

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার 

১১

রাজারহাটে হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে বাজিমাত, ঈদ ঘিরে বাড়ছে চাহিদা

১২

লেবাননে ইসরাইলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

১৩

আজ ১৪ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১৪ মার্চ ২০২৬

১৫

মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৬

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

১৭

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

১৮

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

১৯

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

২০