RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বের দুই প্রজন্মের দুই মহাতারকা লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল। এ দুই তারকা একে অপরের মুখোমুখি হতে চলেছেন এক ঐতিহাসিক মঞ্চে। ‘ফিনালিসিমা’র নতুন ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ইউরোপ সেরা স্পেনের মুখোমুখি হবে লাতিন আমেরিকার রাজা আর্জেন্টিনার। বার্সেলোনার ইতিহাসের সেরা কিংবদন্তি এবং বর্তমানের সবচেয়ে বড় বিস্ময় বালকের এই ধ্রুপদী লড়াই এখন কেবল সময়ের অপেক্ষা।

মূলত ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার মধ্যকার এই আন্তঃমহাদেশীয় লড়াইটি নিয়ে উন্মাদনা শুরু হয়েছিল শিরোপা জয়ের পরপরই। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিল স্পেন, আর কলম্বিয়াকে হারিয়ে কোপার মুকুট ধরে রাখে আর্জেন্টিনা। এরপর থেকেই ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখতে শুরু করেন কিংবদন্তি মেসির বিরুদ্ধে উদীয়মান ইয়ামালের সেই চিরাচরিত শৈল্পিক দ্বৈরথ দেখার।

প্রাথমিকভাবে এই হাই-ভোল্টেজ ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। কাতার বিশ্বকাপের স্মৃতিবিজড়িত সেই ভেন্যুতে প্রস্তুতির কাজও অনেকখানি এগিয়ে গিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয় আয়োজক কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা কোপে’-র তথ্য অনুযায়ী, লজিস্টিক জটিলতা এবং সেই সপ্তাহে ইউরোপের অন্যান্য স্টেডিয়ামগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুকেই সবচেয়ে উপযুক্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

যদিও স্পেনের মাটিতে খেলা আয়োজন নিয়ে আর্জেন্টিনার মনে কিছুটা দ্বিধা ছিল, কারণ এতে স্পেন ঘরের মাঠের বাড়তি সুবিধা পাবে।

তবে সব প্রতিকূলতা কাটিয়ে সান্তিয়াগো বার্নাব্যু এখন প্রস্তুত এই ঐতিহাসিক রাতকে বরণ করে নিতে। মাদ্রিদের কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে এটি হবে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে রিয়াল মাদ্রিদের ডেরায় দাঁড়িয়ে বার্সেলোনার বর্তমান ও অতীতের দুই কাণ্ডারি একে অপরের বিরুদ্ধে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবেন। সবকিছু ঠিক থাকলে, ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াইয়ের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজ বিশ্ব ঘুম দিবস

দুর্ঘটনায় শিকার বর কণের গাড়ি, উৎসবের বাড়িতে বিষাদের ছায়া, শেষবিদায়ের প্রস্তুতি

নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

তারাগঞ্জে সেচ ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

আজান দিলেই মসজিদে আসে সাপ!

১০

২০ নাকি ২১ মার্চ, কবে ঈদুল ফিতর?

১১

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

১২

১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

১৩

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

১৪

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

১৫

মার্কিন বিমানবাহী রণতরীতে ইরানের হামলা

১৬

স্বর্ণের দামে আবারও পতন, ভরি কত

১৭

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

১৮

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

১৯

আজ ১৩ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

২০