RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

হাতিবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ মামুন (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে তাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলে।

গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের অভিভাবক বাড়িতে না থাকার সুযোগে মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। পরে রাত প্রায় ৯টার দিকে ভিকটিমের মাথায় হাত রেখে বিয়ের শপথ করে সহযোগী আসামির ঘরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।

পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের পরিবার গত ১ মার্চ ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০ ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার নম্বর-০১।

ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে রংপুর জেলার লালবাগ এলাকায় প্রিয়ন্তী সুপার শপের সামনে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ মামুনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাবের সদস্যরা দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে রংপুরের স্নিগ্ধা চৌধুরীর

ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা?

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

দেশের বাঁজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরান যুদ্ধে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

হাতিবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

অনিশ্চয়তায় ‘অ্যাভাটার ফোর’, কী বলছেন নির্মাতা?

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

১০

হরমুজ প্রণালী দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প

১১

মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই

১২

৩৩০ মিলিয়ন ডলারের ১১ মার্কিন ড্রোন ভূপাতিত

১৩

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

১৪

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

১৫

সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১৬

জুস খাইয়ে অজ্ঞান করে চালকের ইজিবাইক ছিনতাই 

১৭

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

১৮

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

১৯

ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, পাচ্ছেন ৩৭৫৬৭ নারী

২০