RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিরল উপজেলা সীমান্তের পিলার নম্বর ৩২৭/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৬ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

দেশের বাঁজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরান যুদ্ধে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

হাতিবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

অনিশ্চয়তায় ‘অ্যাভাটার ফোর’, কী বলছেন নির্মাতা?

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

হরমুজ প্রণালী দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই

৩৩০ মিলিয়ন ডলারের ১১ মার্কিন ড্রোন ভূপাতিত

১০

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

১১

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

১২

সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১৩

জুস খাইয়ে অজ্ঞান করে চালকের ইজিবাইক ছিনতাই 

১৪

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

১৫

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

১৬

ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, পাচ্ছেন ৩৭৫৬৭ নারী

১৭

আজ ১০ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১০ মার্চ ২০২৬

১৯

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

২০