RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

নীলফামারীর ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বদলীর দাবিতে মানববন্ধন চলছিলো। এসময়ে হঠাৎ করে ওসি ঘটনাস্থলে এসে মানববন্ধনের সামনের সারিতে দাঁড়িয়ে যায়।

রোববার (৮ মার্চ) দুপুরে ডিমলা উপজেলার পরিষদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩ মার্চ) মঙ্গলবার

ডিমলা থানা পুলিশের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। সেই মাহফিলে উপস্থিত নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মানব বাচার চক্রের সদস্য দাবি করে ইফতার মাহফিলের  কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজকে দুপুরের দিকে ডিমলা উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন চলছিলো। সেখানে মানববন্ধন চলাকালীন সময়ে ওসি নিজে গিয়ে উপস্থিত হন এবং লাইনে দাঁড়িয়ে সবার বক্তব্য শুনেন।

এসময়ে বক্তারা অভিযোগ করেন, ডিমলা থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যকে দাওয়াত করা হয়েছিলো। তিনি আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে পারছেনা৷ কিছু দিন আগে একজন মানব বাচারকারীকে ইফতার মাহফিল আমন্ত্রণ জানিয়ে বিতর্কিত কাজ করেছেন৷ আমরা অবিলম্বে ওসির বদলী চাই।

সেখানে উপস্থিত ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, আমরা কখনো একজন অপরাধীকে দাওয়াত করতে পারিনা। আমাদের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি। তিনি হয়তো ইফতারে সময়ে হঠাৎ করে এসেছেন। তবে সে বা কেউ যদি দোষী হয়ে থাকে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী আরসিটিভিকে বলেন, শুনতে পারলাম আমার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে। পরে আমি সেখানে গিয়ে দেখি মানববন্ধন চলছে সেখানে আমি নিজেই দাঁড়িয়েছিলাম সবার কথা শুনে আমি কথা বলেছি৷ তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০