RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দত্তক নেওয়া বাচ্চাকে বাঁচাতে অটোচালক বাবার আকুতি মিনতি 

ছবিঃ সংগৃহীত

বিয়ের দীর্ঘ ১২টি বছর কেটেছে নিঃসন্তান অবস্থায়। অনেক ডাক্তার, কবিরাজ আর চিকিৎসার পেছনে ছুটেও যখন কোলে কোনো সন্তান আসেনি, তখন নিকটাত্মীয়ের কাছ থেকে ১৯ দিন বয়সের এক নবজাতক কন্যাকে দত্তক নেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অটোচালক সঞ্জয় রায়। অভাবের সংসারে সেই শিশুটিই নিয়ে এসেছিল চাঁদের হাসি। কিন্তু সেই হাসি স্থায়ী হলো না বেশিদিন। জন্মের মাত্র কয়েক দিন পর থেকেই শুরু হয় জীবনের সঙ্গে এক অসম যুদ্ধ

দত্তক নেওয়া সেই ছোট্ট শিশুটি বর্তমানে এক বিরল এবং মারণব্যাধি ‘বিলিয়ারি এট্রেসিয়া’ রোগে আক্রান্ত। শিশুটির লিভারের পিত্তনালীগুলো জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ, যা দ্রুত পচন ধরাচ্ছে তার ছোট্ট শরীরে। ডাক্তারদের মতে, শিশুটিকে বাঁচাতে হলে জন্মের ১০০ দিনের মধ্যে অপারেশন করা জরুরি। সময় ফুরিয়ে আসছে দ্রুত, হাতে আছে আর মাত্র অল্প কয়েক দিন।

পেশায় অটোচালক সঞ্জয় রায়ের সামর্থ্য নেই বললেই চলে। তবুও বুক ফেটে আসা কান্নার মাঝেও তিনি হাল ছাড়েননি। এরই মধ্যে বাচ্চার প্রাথমিক চিকিৎসা আর পরীক্ষার খরচ মেটাতে নিজের সহায়-সম্বল, জমানো টাকা এবং ভিটেমাটির যা ছিল সব শেষ করে ফেলেছেন তিনি। শিশুটিকে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য জরুরি ভিত্তিতে ৫ লাখ টাকা প্রয়োজন।

সঞ্জয় রায় ডুকরে কেঁদে বলেন, ১২ বছর পর বাচ্চার মুখ দেখেছিলাম। ও তো আমার নিজের কলিজার টুকরো। ও যে জন্ডিস আর ভাইরাস নিয়ে জন্মেছে তা বুঝিনি। এখন ডাক্তাররা বলছেন বিদেশে নিয়ে অপারেশন না করলে আমি ওকে হারাবো। আমার মতো গরিব মানুষের কাছে ৫ লাখ টাকা পাহাড়ের সমান। কিন্তু আমার মেয়েটার তো কোনো দোষ নেই।

অসহায় এই বাবা এখন সমাজের বিত্তবান এবং দয়াবান মানুষের দিকে তাকিয়ে আছেন। সবার সামান্য সহযোগিতাই পারে এই ফুটফুটে শিশুটিকে নতুন জীবন দিতে। সঞ্জয়ের ১২ বছরের অপেক্ষা যেন বিফলে না যায়, সেই লক্ষে এগিয়ে আসার জন্য মানবিক আবেদন জানানো হচ্ছে।

সাহায্য পাঠানো যাবে, সঞ্জয় রায়ের ব্যক্তিগত বিকাশ ও রকেট ০১৭৫১৪৬২৯৬৭ নম্বরে। এছাড়াও টাকা পাঠানো যাবে সঞ্জয়ের ডাচ বাংলা অ্যাকাউন্ট 2631580430356 নম্বরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা 

‘কালো’ তকমা পেরিয়ে আলোর পথে রুবিনা, সংগ্রামে গড়া সফল নারী উদ্যোক্তা

সরকারি নির্দেশনা না মেনে ইচ্ছেমতো অফিসে আসেন কর্মকর্তারা 

শর্ট সার্কিটের আগুনে পুড়ল ঘরবাড়ি, ক্ষয়ক্ষতি ২০ লাখ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগিকে মারধরের অভিযোগ 

দত্তক নেওয়া বাচ্চাকে বাঁচাতে অটোচালক বাবার আকুতি মিনতি 

আন্তর্জাতিক নারী দিবস আজ

৩ বাসে আগুন, ফিলিং স্টেশন ভাঙচুর

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

১১

মায়ামিকে জিতিয়ে ৯০০তম গোলের আরও কাছে মেসি

১২

সেহরির সময় ডাকাতির চেষ্টা, গ্রামবাসীর হাতে আটক ৩ জন

১৩

আজ ০৮ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ মার্চ ২০২৬

১৫

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১৬

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

১৭

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

১৮

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

১৯

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

২০