RCTV Logo স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আবারও ডাক পেয়েছেন সৌম্য সরকার, নাহিদ রানা এবং আফিফ হোসেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা নুরুল হাসান সোহান, জাকের আলী এবং শামীম হোসেন এবারের দলে নেই।

ইনজুরির কারণে স্কোয়াডে নেই হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তবে বিসিবি আশা করছে, পুনর্বাসন শেষ করে চলতি মাসের শেষ দিকে তারা আবার মাঠে ফিরতে পারবেন।

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, মিডল অর্ডারে একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও অনেকেই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সেই কারণেই অভিজ্ঞতা ও সাম্প্রতিক ভালো ফর্ম বিবেচনায় আবার দলে নেওয়া হয়েছে আফিফকে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন-কেও আবার সুযোগ দেওয়া হয়েছে।

লিটন দাসের দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে লিপু বলেন, সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও লিটন কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। নির্বাচকদের বিশ্বাস, খুব শিগগিরই তিনি এই ফরম্যাটে নিজের সেরা ছন্দে ফিরবেন এবং মিডল অর্ডারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াডঃ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০