আরসিটিভি ডেস্ক 

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রতি ভরি সোনার দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়।
বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
মন্তব্য করুন