RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ২:৫২ অপরাহ্ন

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান, মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে মাদক ও অন্যান্য মালামাল চোরাচালানের চেষ্টা হতে পারে—এমন তথ্য পেয়ে ভিন্ন ভিন্ন বিওপির পাঁচটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে ৪ মার্চ ২০২৬ রাত ৮টা ৪০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম), ৫ মার্চ ভোর ৩টা ২০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন সরকারটারী (থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) এবং সকাল ৭টা ১০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালানো হয়।

এসময় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৯৯ বোতল, ফেয়ারডিল সিরাপ ৫৬ বোতল এবং ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এছাড়া মোগলহাট বিওপি কর্তৃক ৪ মার্চ রাত ৯টা ২০ মিনিটে চরফলিমারি এবং ৫ মার্চ সকাল ৭টায় কর্নপুর (থানা ও জেলা-লালমনিরহাট) এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ও বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ও হ্যাপিগোল্ড মদ ১৯ বোতল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৯৯ বোতল, ফেয়ারডিল সিরাপ ৫৬ বোতল, মদ ১৯ বোতল, ৫ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী। এসবের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

বিস্ফোরণে কাঁপছে কাতার

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা

ছয় মাসে কোরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান, মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ

পেছাল যশ এর ‘টক্সিক’ মুক্তির তারিখ

ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

১০

লাঠি হাতে ৬ পুলিশ, অভিযোগে এক : তদন্ত ত্রুটিপূর্ণ দাবি আইনজীবীর

১১

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

১২

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন

১৩

দূর্ধর্ষ সন্ত্রাসী ন্যাড়াবাহিনী প্রধান ‘কিলার বাবু’ নিহত

১৪

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

১৫

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

১৬

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

১৭

মাসে ১০ হাজার ড্রোন তৈরি করছে ইরান!

১৮

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৯

সীমান্তে কালো পতাকা উড়াল ইরান

২০