RCTV Logo শরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
২ মার্চ ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

লালমনিরহাটে শত্রুতার জেরে তরমুজ ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরদারপাড়া চরাঞ্চলে আগাছানাশক প্রয়োগ করে ৬ কৃষকের ৭ একর জমির তরমুজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী কৃষকদের মধ্যে রয়েছেন ওসমান গণি, শাফিউল ইসলাম, আবুল বাশার, মিজানুর রহমান ও শাহীনুর রহমানসহ মোট ৬ জন। তারা জানান, তিস্তা নদীর চরাঞ্চলের ৭ একর জমিতে প্রায় তিন মাস আগে হাইব্রিড ‘মাধুরী’ জাতের তরমুজ চাষ শুরু করেন। ইতোমধ্যে সার, কীটনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। গাছে ফুল ও ফল ধরেছে, অল্প কয়েক দিনের মধ্যেই বাজারজাতের উপযোগী হয়ে উঠত তরমুজ। কিন্তু এর আগেই অজ্ঞাতভাবে আগাছানাশক প্রয়োগে গাছগুলো ঝলসে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চার থেকে পাঁচ দশক আগে বর্তমান চরাঞ্চলটি ছিল জনবসতিপূর্ণ এলাকা। তিস্তার ভাঙনে জমি নদীগর্ভে বিলীন হলে পরিবারগুলো অন্যত্র সরে যায়। কয়েক বছর আগে চর জেগে উঠলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেখানে আবার চাষাবাদ শুরু করেন। সেই ধারাবাহিকতায় এ বছর তরমুজ আবাদ করা হয়।

কৃষকদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আব্দুল মান্নান ও তাঁর ছেলে হাবিবুল্লাহ রাতের আঁধারে ক্ষেতে আগাছানাশক ছিটিয়ে গাছ নষ্ট করেছেন। কৃষক ওসমান গণি বলেন, বিরোধের সময় তরমুজ আবাদ করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। পরিকল্পিতভাবে ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তিনি দাবি করেন। রমজান মাসে এমন ক্ষতিতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বলেও জানান তিনি।

আরেক কৃষক শাফিউল ইসলাম বলেন, গরু-ছাগল বিক্রি ও ঋণ নিয়ে তারা তরমুজ চাষ করেছেন। এখন গাছে বিষ প্রয়োগে সবকিছু নষ্ট হয়ে গেছে। তারা ন্যায়বিচার ও সরকারি সহায়তা কামনা করেন।

অভিযুক্ত আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, তরমুজ ক্ষেত নষ্টের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

রোববার (১ মার্চ) উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে সেচ দেওয়ার পাশাপাশি ডিএপি সার ও প্রয়োজনীয় উদ্দীপক প্রয়োগের পরামর্শ দেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ভবিষ্যতে কৃষি প্রণোদনার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে দহগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক তাহাজুল ইসলাম সরদার বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে শত্রুতার জেরে তরমুজ ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২

কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

রাজশাহীতে ধানক্ষেতে মিললো শিশু শিক্ষার্থীর মরদেহ

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

রুমমেটকে হত্যার পর ৭ টুকরো : আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গোডাউন ঘর ও ব্যাংক, ক্ষয়ক্ষতি ১০ লাখ

১০

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

১১

গাইবান্ধায় সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

আওয়ামী লীগ নেতা কর্তৃক সার সংকট করার প্রতিবাদে পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ

১৩

ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুর রেল কারখানায় মেরামত হচ্ছে ১১২ কোচ

১৪

রাজধানীতে নামল বছরের প্রথম বৃষ্টি

১৫

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১৬

শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জিল্লু

১৭

স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

নিরাপদে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম

১৯

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

২০