RCTV Logo বিনোদন ডেস্ক
২ মার্চ ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জিল্লু

ছবিঃ সংগৃহীত

বরবাদ সিনেমায় শাকিবের বিপরীতে সহ-অভিনেতা হিসেবে অভিনয় করে সাড়া ফেলার পর এবার আসন্ন রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করতে চলেছেন জিল্লু খ্যাত ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শ্যাম ভট্টাচার্য।

২০২৫ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছিলেন রাতারাতি তারকা খেতাব। সিনেপ্রেমীদের মুখে মুখে ছিল তখন একটিই নাম ‘জিল্লু’।

জানা যায়, শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার হাজির হচ্ছেন রিয়েল এনার্জির ব্যানারে আরও এক অন্ধকার ও ভয়ংকর গল্পের সিনেমা ‘রাক্ষস’ নিয়ে। যেখানে সিয়ামের বিপরীতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্যাম ভট্টাচার্য।

তবে তিনি কি ভূমিকায় অভিনয় করবেন এ বিষয়ে এখনো কিছুই প্রকাশ করেননি ছবিটির নির্মাতা।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির ফার্স্ট লুক।

প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও বীভৎস দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝেজুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দণ্ডায়মান নায়ক সিয়াম আহমেদ।

এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখেমুখে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল। যা স্পষ্ট করে ‘রাক্ষস’ মোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়।

আসন্ন এই সিনেমায় সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ইতোমধ্যে দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হয়েছে ছবির কিছু অংশের চিত্রায়ণ। আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই চলচ্চিত্রটির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে শত্রুতার জেরে তরমুজ ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২

কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

রাজশাহীতে ধানক্ষেতে মিললো শিশু শিক্ষার্থীর মরদেহ

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

রুমমেটকে হত্যার পর ৭ টুকরো : আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গোডাউন ঘর ও ব্যাংক, ক্ষয়ক্ষতি ১০ লাখ

১০

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

১১

গাইবান্ধায় সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

আওয়ামী লীগ নেতা কর্তৃক সার সংকট করার প্রতিবাদে পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ

১৩

ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুর রেল কারখানায় মেরামত হচ্ছে ১১২ কোচ

১৪

রাজধানীতে নামল বছরের প্রথম বৃষ্টি

১৫

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১৬

শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জিল্লু

১৭

স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

নিরাপদে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম

১৯

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

২০