RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ২:২১ অপরাহ্ন

বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এতে প্রায় দেড় শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

রোববার ( ১ মার্চ) সকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তারা বলেন, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ চলছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ করেনি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক যোগসাজশ করে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত মার্কেট নির্মাণ বন্ধ করে, যারা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

তারা আরও বলেন, এরআগে ২০২১ সালে বিদ্যালয়ের মাঠে একই জায়গায় অবৈধভাবে মার্কের নির্মাণ কাজ শুরু করেন। পরে আমরা মানববন্ধন করলে তারা মুচলেকা দিয়ে কাজ বন্ধ করেন। তবে তারা সেটি না মেনে আবার বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে মার্কেট নির্মাণ করছেন।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ে এখন সব ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি, মাসিক পরীক্ষাসহ সবকিছুতে বেশি টাকা নেওয়া হচ্ছে। বিদ্যালয়ে আমাদের সন্তানরা পড়ালেখা করে তবে আমাদের সবার থেকে বেশি অর্থ নেওয়া হয়। এছাড়াও শিক্ষকরা বিদ্যালয়ের মাঠে কয়েকটি ফলজ গাছ ছিলো সেগুলো কেটে বিক্রি করেছে। বিদ্যালয়ের জায়গায় কয়েকটি দোকান থাকলেও তারা সেটির জামানত ও ভাড়া তুলে ভাগবাঁটোয়ারা করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত মার্কেট নির্মাণ বন্ধ করে এরসাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এবিষয়ে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, আমার বিদায়ের সময় হয়েছে আগামী ৩ তারিখে বিদায় নিবো। সেখানের সহকারী প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষক মিলে সেটি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

মধ্যপ্রাচ্যের সংঘাতে কী সংকটে পড়বে দেশের জ্বালানি খাত?

সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যু

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার?

১০

খুলনায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১১

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে লড়াই

১২

ইসরায়েলে ইরানি হামলায় নিহত ১, আহত শতাধিক

১৩

নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার হাত ও পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার

১৪

গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

১৫

ইরানের বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮

১৬

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

১৭

খামেনির মৃত্যুর পর যে ৩ জনের নেতৃত্বে চলবে ইরান

১৮

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থি মিলিশিয়াদের হামলা

১৯

শুরু হলো মহান স্বাধীনতার মাস

২০