RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ মার্চ ২০২৬, ১:৪৫ অপরাহ্ন

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ রোববার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির জানায়, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফট্যানেন্ট জেনারেল আবদুর রহিম মুসাভি শনিবারের (২৮ ফেব্রুয়ারি) এই হামলায় প্রাণ হারিয়েছেন। মুসাভি গত বছরের জুনে তার পূর্বসূরির মৃত্যুর পর থেকে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। একই হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ-ও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তাসনিম।

এর আগে ইরান আরও দুইজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। তারা হলেন অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের একটি বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়, যা ইরানের সামরিক নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

শীর্ষ নেতাদের এই হত্যাকাণ্ডের পর ইরানের রেভোলিউশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং ইতিমধ্যে অঞ্চলটিতে মার্কিন ও ইসরাইলি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ‘আলোর ফেরি’ সংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

মধ্যপ্রাচ্যের সংঘাতে কী সংকটে পড়বে দেশের জ্বালানি খাত?

সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যু

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার?

১০

খুলনায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১১

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে লড়াই

১২

ইসরায়েলে ইরানি হামলায় নিহত ১, আহত শতাধিক

১৩

নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার হাত ও পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার

১৪

গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

১৫

ইরানের বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮

১৬

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

১৭

খামেনির মৃত্যুর পর যে ৩ জনের নেতৃত্বে চলবে ইরান

১৮

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থি মিলিশিয়াদের হামলা

১৯

শুরু হলো মহান স্বাধীনতার মাস

২০