RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

‎দিনাজপুর-৬ আসনে পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা

ছবিঃ আরসিটিভি

দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ডা. এজেডএম জাহিদ হোসেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পরাজিত প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম।

‎বিরামপুর উপজেলার মতিহারা এলাকায় ডা. জাহিদ হোসেনের নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে এমন সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎সাক্ষাৎকালে আনোয়ারুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধির প্রতি সম্মান জানানো গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রয়োজন হলে গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

‎এ সময় ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও তা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। এখন বিভেদ ভুলে এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মতিহারাসহ বিরামপুর উপজেলার চলমান ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

‎সৌজন্য সাক্ষাতে উভয় নেতা কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেটোর প্রথম হ্যাটট্রিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসি

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

গাইবান্ধায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ আসনে জামানত হারালেন ২৮ প্রার্থী

ভালোবাসার মায়ায় জড়ানো ডি মারিয়ার জন্মদিন আজ

নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব

নিখোঁজের ৭ দিন পর ভৈরব নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সুন্দরবন দিবস আজ

খালের কচুরিপানায় ভাসছিল যুবকের মরদেহ উদ্ধার

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন পাকিস্তান সফরের আমন্ত্রণ

১০

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

১১

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

১২

ফাঁসির মঞ্চ পেরিয়ে সংসদে যে তিন নেতা

১৩

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

১৪

রমজানে আল-আকসায় প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের

১৫

রঙিন বসন্তে ভালোবাসার ছোঁয়া; আজ বিশ্ব ভালোবাসা দিবস

১৬

কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির

১৭

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

১৮

ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা, নিহত ৩

১৯

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ডিসি অফিসের মুহুরী নিহত

২০