RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০১ অপরাহ্ন

শিব মন্দিরে দুঃসাহসিক চুরি: ১০ কেজির ঘণ্টা ও ত্রিশূল লুট

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরে গত দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটকের তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট করার পাশাপাশি মন্দিরের বিভিন্ন অংশ ভাঙচুর করেছে।

​স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চোরের দল মন্দিরের প্রধান প্রবেশপথের (কেসি গেট) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মন্দিরের ভেতরে থাকা প্রায় ১২ কেজি ওজনের একটি বিশালাকৃতির কাসার ঘণ্টা চুরি করে নিয়ে যায়।

​লুটপাটের পাশাপাশি দুর্বৃত্তরা মন্দিরের পবিত্রতা নষ্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা মন্দিরের ভেতরে থাকা ত্রিশূল উপড়ে ফেলে এবং মেঝের টাইলস ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

এ বিষয়ে স্থানীয় বেনু বালা রায় বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপর ভগবানের অভিশাপ বর্ষিত হবে।

স্থানীয় যুবক আশীশ কুমার রায় মনে করেন ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করা হয়েছে।

​মন্দির পরিচালনা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয় নি।

​খবর পেয়ে আজ দুপুরে রাজারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগের দিন লালমনিরহাটে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা ঘিরে প্রস্তুতি

শিব মন্দিরে দুঃসাহসিক চুরি: ১০ কেজির ঘণ্টা ও ত্রিশূল লুট

নীলফামারীতে ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৪টি

সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে চার ধরনের যান চলাচল

চট্টগ্রামে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : জুবায়ের

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

১০

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

১১

৩৬ ম্যাজিস্ট্রেটসহ মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

১২

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

১৩

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন

১৪

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

১৫

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১৬

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন

১৮

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

১৯

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

২০