RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১১ অপরাহ্ন

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। ‎ ‎বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। পিরোজপুরের ৩টি আসনে ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী জানান, পিরোজপুরের ৭টি উপজেলার ৩টি সংসদীয় আসনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১ হাজার ৬০০ জন পুলিশ, ৬৮ জন নৌ-পুলিশ, ৮০০ জন সেনা সদস্য, ৪৬৩ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১১২ জন ব্যাটালিয়ন আনসার, ৬৫ জন র্যাব সদস্য, ৮০ জন কোস্ট গার্ড ও ৫ হাজার ৪৩৪ জন আনসার-ভিডিপি সদস্য থাকবেন। আইনশৃঙ্খলা তদারকি করতে পুলিশের ২৬৬টি বডি-ওর্ন ক্যামেরার মধ্যে ১৩৪টি অনলাইন ও ১৩২টি অফলাইন ক্যামেরা থাকবে। তিনি আরও বলেন, জেলার ৪১৮টি ভোটকেন্দ্রের জন্য সেনা, র্যাব, বিজিবি, পুলিশের ৪২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগের দিন লালমনিরহাটে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা ঘিরে প্রস্তুতি

শিব মন্দিরে দুঃসাহসিক চুরি: ১০ কেজির ঘণ্টা ও ত্রিশূল লুট

নীলফামারীতে ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৪টি

সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে চার ধরনের যান চলাচল

চট্টগ্রামে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : জুবায়ের

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

১০

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

১১

৩৬ ম্যাজিস্ট্রেটসহ মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

১২

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

১৩

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন

১৪

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

১৫

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১৬

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন

১৮

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

১৯

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

২০