RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

ছবিঃ সংগৃহীত

রাত পোহালেই নির্বাচন। এরই মধ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামের একটি মুদি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে বোমা ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি দোকানের সামনে সন্দেহজনক সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানানো হলে যৌথভাবে তল্লাশি চালিয়ে কাচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে বোমাগুলো নিরাপদ স্থানে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। এগুলো বিস্ফোরিত হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কাল ভোট, আজ বোমা উদ্ধার-ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।

জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

বদলগাছী ওসি লুৎফর রহমান বলেন, উদ্ধার পেট্রোলবোমাগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগের দিন লালমনিরহাটে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা ঘিরে প্রস্তুতি

শিব মন্দিরে দুঃসাহসিক চুরি: ১০ কেজির ঘণ্টা ও ত্রিশূল লুট

নীলফামারীতে ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৪টি

সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে চার ধরনের যান চলাচল

চট্টগ্রামে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা অর্থ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : জুবায়ের

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

১০

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

১১

৩৬ ম্যাজিস্ট্রেটসহ মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

১২

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

১৩

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন

১৪

লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

১৫

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

১৬

নওগাঁয় ৫ পেট্রোলবোমা উদ্ধার

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন

১৮

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

১৯

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

২০