RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাট থানায় অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় এক কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক হামলার অভিযোগ উঠেছে। হামলায় পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছসহ কম্পিউটার ভাঙচুর ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান বাদী হয়ে অভিযুক্ত জামায়াত কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। তারা কার্যালয়ের ভেতরে ব্যাপক তাণ্ডব চালিয়ে দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করেন। এসময় তারা আলমারি ও ড্রয়ার  থেকে পরিষদের গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও সরকারি নথিপত্র তছনছ করেন। অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা ড্রয়ারে থাকা নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে গেছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান জানান, এই হামলার ফলে পরিষদের দাপ্তরিক কাজে চরম বিঘ্ন ঘটছে। গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হারিয়ে যাওয়ায় সাধারণ মানুষের সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ইউনিয়ন পরিষদে হামলা ও চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাট থানায় অভিযোগ

দেশে আজ সোনার ভরি কত?

নামাজের সময়সূচি – ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আজ ২৭ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন, সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল : নাহিদ ইসলাম

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১০

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

১১

শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

১৩

হাদি হত্যার অধিকতর তদন্ত ৯ম বার পেছাল

১৪

সুপরিকল্পিত কর্মকৌশলের মাধ্যমে রংপুর মেডিকেলের দালাল সিন্ডিকেট নির্মূল করা হবে: এমপি মাহবুবুর রহমান বেলাল

১৫

বিশ্বকাপের আগে আনচেলোত্তির পরিকল্পনায় নেই নেইমার

১৬

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির অভিনয়

১৭

নীলফামারীতে কুকুরের কামড়ে আহত ১৪ জন

১৮

গাইবান্ধায় গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

১৯

লালমনিরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ত্রাণ মন্ত্রীর নির্দেশনায় স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

২০