RCTV Logo বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে ‘হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা’ মামলায় গ্রেপ্তারের পরদিন জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ উঠেছে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।

তার অভিযোগ, মঙ্গলবার জামিন পেয়েই তাকে ‘মারধর’ করেন নোবেল। জামিন বাতিলের বিষয়ে কী করা যায়, সেই পরামর্শ করতে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে আদালতে এসেছেন।

অনন্যা বলেন, ‘সে (নোবেল) হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। জামিনের পর বাসায় নিয়ে ফের আমাকে মারধর শুরু করেছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দিলাম, এটা বলে মারধর করেছে।’

অনন্যা তার বাঁ হাত তুলে ধরে অনেকগুলো কাটা দাগ দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘মিডিয়ার সামনে মানুষটা (নোবেল) যে রকম, আর মিডিয়ার বাইরে খুবই আলাদা।

আমি ওকে (নোবেল) খুব ভালোভাবে চিনি; ও নেশাখোর, কিন্তু নিজেকে ভিকটিম দাবি করে। পরিস্থিতির শিকার দাবি করে। তবে তার বাইরের জগৎ সম্পূর্ণ আলাদা।’

জানা যায়, গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা।

আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, অনন্যাকে ‘প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে’ ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নিয়ে ‘আত্মসাৎ’ করেন নোবেল। বাদীকে আটকে রেখে ‘হেনস্তা ও আপত্তিকর ছবি’ তৈরির চেষ্টা করেন। অন্য আসামিরা তাকে সহযোগিতা করেন।

অভিযোগের ‘সত্যতা’ পাওয়ার কথা জানিয়ে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ওই মামলায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অনন্যাও সেদিন আদালতে উপস্থিত ছিলেন। সেখানেই তাদের মধ্যে আপসের আলোচনা হয়। বিষয়টি আদালতকে জানানোও হয়।

বিচারক বাদীর কাছে জানতে চান, আপসের কথা হয়েছে কি না। অনন্যা বলেন, হ্যাঁ। এরপর বিচারক দুজনের কাছে জানতে চান তারা আপস চান কি না। জবাবে দুজনই হ্যাঁ বলেন।

নোবেলের আইনজীবী মো. রানা শেখ আপসের কথা তুলে ধরে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত থেকে এক হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, ‘বিয়ে করবে এমন শর্তে বাদী সেদিন নোবেলের জামিনের বিরোধিতা করেননি। আপসের শর্তে আসামি জামিন পান। কিন্তু বাদী নোবেলের সাথে তার বাসায় গেলে সারারাত নোবেল তাকে মারধর করেন। মারধরে তিনি বেহুঁশ হয়ে যান। তারপর মেডিক্যালে নিয়ে যান। এখন বাদী নোবেলের জামিন বাতিলের আবেদন করবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন, সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল : নাহিদ ইসলাম

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

হাদি হত্যার অধিকতর তদন্ত ৯ম বার পেছাল

১০

সুপরিকল্পিত কর্মকৌশলের মাধ্যমে রংপুর মেডিকেলের দালাল সিন্ডিকেট নির্মূল করা হবে: এমপি মাহবুবুর রহমান বেলাল

১১

বিশ্বকাপের আগে আনচেলোত্তির পরিকল্পনায় নেই নেইমার

১২

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির অভিনয়

১৩

নীলফামারীতে কুকুরের কামড়ে আহত ১৪ জন

১৪

গাইবান্ধায় গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

১৫

লালমনিরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ত্রাণ মন্ত্রীর নির্দেশনায় স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

১৬

ইংরেজি না শেখায় ‘গভীরভাবে অনুতপ্ত’ মেসি

১৭

রক্ত মাখা বস্তায় মিলল নিখোঁজ শিশুর লাশ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

১৯

রোজা রেখেই ভারতের বিপক্ষে খেলতে নামবেন সিকান্দার রাজা

২০