RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

আজ থেকে বন্ধ প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

গ্রাফিক্সঃ আরসিটিভি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা শেষ করতে হবে। সে হিসাবে আজ থেকে বন্ধ প্রচার-প্রচারণা। এখন শুধু অপেক্ষা ভোটের।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ।

তিনি বলেন, ‘আমরা আশা করি, সবাই প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর নির্বাচনের বাকি দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হবেন।’

ইসি সচিব আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না।

গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে আজ শেষ হলো।

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। একইসঙ্গে ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ করতে হবে।’

বিধিমালার ১৯ ধারায় প্রচারণা সামগ্রী অপসারণের বিষয়ে বলা হয়েছে, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থীকে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।’

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পর ঢাকায় পল কাপুরকে সফরে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি

আজ থেকে বন্ধ প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

আজ ১০ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১০ ফেব্রুয়ারি ২০২৬

পাশাপাশি চিরনিদ্রায় শায়িত তিন বন্ধু, এলাকায় শোকের মাতম

লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, তিনজন আহত, সড়ক অবরোধ

১০

ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

১১

ভোটের মাঠ নিরাপদ রাখতে লালমনিরহাটে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

১২

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

১৩

১৯ বছর পর পাকিস্তানে ঘুড়ি উৎসব

১৪

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

১৫

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৬

রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

১৭

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ প্লাটুন বিজিবির দায়িত্ব পালন

১৮

আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

১৯

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

২০