RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

১০৯ বছর পর ব্রিটিশ সরকারের কাছে ঋণের টাকা ফেরত চান ভারতীয়

ছবিঃ সংগৃহীত

ব্রিটিশরা একসময় নিজেদের এমন সাম্রাজ্য বলে গর্ব করত, যেখানে সূর্য কখনও অস্ত যায় না। কিন্তু ভারতের সেহোর শহরের একটি পুরোনো দলিল জানাচ্ছে, সেই শক্তিশালী সাম্রাজ্যও একসময় স্থানীয় এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিল।

এনডিটিভির খবরে বলা হয়, ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রশাসনিক চাপ সামাল দিতে ব্রিটিশ সরকার সেহোর ও ভোপাল রাজ্যের প্রভাবশালী ব্যবসায়ী সেঠ জুম্মালাল রুথিয়ার কাছ থেকে ৩৫ হাজার রুপি ঋণ নেয় বলে পরিবারের দাবি। সে সময়ের হিসেবে এই অর্থ ছিল বিপুল, যা দিয়ে বড় সম্পত্তি কেনা বা প্রশাসনিক কাজ পরিচালনা করা সম্ভব ছিল।

রুথিয়া পরিবারের দাবি, ঋণটি আর কখনও পরিশোধ করা হয়নি। সম্প্রতি সেঠ জুম্মালালের নাতি বিবেক রুথিয়া পারিবারিক নথি, সনদপত্র ও উইলের কাগজপত্র ঘাঁটতে গিয়ে এ সংক্রান্ত প্রমাণ পাওয়ার দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি ‘ওয়ার লোন’, যা তৎকালীন ভোপাল দেশীয় রাজ্যের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নেওয়া হয়েছিল। সেঠ জুম্মালাল ১৯৩৭ সালে মারা যান, কিন্তু ঋণের বিষয়টি অমীমাংসিতই থেকে যায় এবং সময়ের সঙ্গে তা আড়ালে চলে যায়।

বিবেক রুথিয়া এখন ব্রিটিশ সরকারের কাছে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তার দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্রের পূর্ববর্তী ঋণ পরিশোধের নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। ১৯১৭ সালের ৩৫ হাজার রুপি বর্তমান মূল্যে কয়েক কোটি টাকার সমান হতে পারে বলেও তিনি উল্লেখ করেন, বিশেষ করে সে সময়ের স্বর্ণমূল্যের সঙ্গে তুলনা করলে এর পরিমাণ অনেক বেড়ে যায়।

স্বাধীনতার আগে রুথিয়া পরিবার সেহোর ও ভোপাল অঞ্চলের অন্যতম প্রভাবশালী ও বিত্তশালী পরিবার ছিল। তাদের বিস্তীর্ণ জমি ও সম্পত্তি ছিল বলে জানা যায়। এখনও সেহোর শহরের উল্লেখযোগ্য অংশের জমি একসময় রুথিয়াদের মালিকানায় ছিল বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। বর্তমানে পরিবারটি সেহোর, ইন্দোর ও ভোপালে সম্পত্তি, কৃষি, হসপিটালিটি ও রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও, পুরোনো ভাড়ার হার ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধ নিয়ে নানা মামলায় জড়িয়ে আছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন, সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল : নাহিদ ইসলাম

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

হাদি হত্যার অধিকতর তদন্ত ৯ম বার পেছাল

১০

সুপরিকল্পিত কর্মকৌশলের মাধ্যমে রংপুর মেডিকেলের দালাল সিন্ডিকেট নির্মূল করা হবে: এমপি মাহবুবুর রহমান বেলাল

১১

বিশ্বকাপের আগে আনচেলোত্তির পরিকল্পনায় নেই নেইমার

১২

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির অভিনয়

১৩

নীলফামারীতে কুকুরের কামড়ে আহত ১৪ জন

১৪

গাইবান্ধায় গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

১৫

লালমনিরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ত্রাণ মন্ত্রীর নির্দেশনায় স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

১৬

ইংরেজি না শেখায় ‘গভীরভাবে অনুতপ্ত’ মেসি

১৭

রক্ত মাখা বস্তায় মিলল নিখোঁজ শিশুর লাশ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

১৯

রোজা রেখেই ভারতের বিপক্ষে খেলতে নামবেন সিকান্দার রাজা

২০