RCTV Logo বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

মুক্তির অনিশ্চয়তায় সালমানের যুদ্ধের সিনেমা

ছবিঃ সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের যুদ্ধভিত্তিক নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, শুটিং শেষ না হওয়া এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি ঝুলে থাকায় নির্ধারিত সময়ে এটি মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, দেশাত্মবোধক গল্পের সিনেমা হওয়ায় মুক্তির আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে, যা বেশ সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই ১৭ এপ্রিলের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও একাধিক কারণে বর্তমানে বেশ বিপাকে রয়েছেন সালমান খান। একদিকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ক্রমাগত হুমকি ও কড়া নিরাপত্তার মধ্যে শুটিং করার মানসিক চাপ, অন্যদিকে গত বছর তার অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়া; সব মিলিয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে বেশ চাপে রয়েছেন সালমান। সব মিলিয়ে নির্মাতারাও তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন না।

সম্প্রতি পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে, দেওয়া হয় সরাসরি হত্যার হুমকি। ফলে বর্তমানে বলিউডে আতঙ্ক বিরাজ করছে। কাজেই, সালমান খানের আগের সিনেমা ‘সিকান্দার’ গত বছর আশানুরূপ ব্যবসায়িক সাফল্য না পাওয়ায়, এবারের সিনেমাটি নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না অভিনেতা ও নির্মাতারা।

আবার এও বলা হচ্ছে, পরিচালক অপূর্ব সখিজা ও সালমান খান উভয়েই চাইছেন সিনেমাটির মান বজায় রাখতে। তাড়াহুড়ো না করে সময় নিয়ে যত্নসহকারে সিনেমাটি দর্শকদের সামনে আনার পক্ষেই মত দিয়েছেন তারা। যদিও সালমান খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ঠিক কবে মুক্তি পাবে ‘ব্যাটল অফ গালওয়ান’।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

১৯ বছর পর পাকিস্তানে ঘুড়ি উৎসব

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ প্লাটুন বিজিবির দায়িত্ব পালন

আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন

মুক্তির অনিশ্চয়তায় সালমানের যুদ্ধের সিনেমা

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

১১

আজ ০৯ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০৯ ফেব্রুয়ারি ২০২৬

১৩

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, আজ বিক্রি হচ্ছে কত?

১৪

আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

১৫

আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল – প্রধান উপদেষ্টা

১৬

এগিয়ে এলো অক্ষয় কুমারের ভূত বাংলা’র মুক্তি

১৭

পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৮

আজ প্রপোজ ডে, সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার দিন

১৯

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

২০