RCTV Logo বিনোদন ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

নেদারল্যান্ডসে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য নতুন অর্জন। এবার নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) পুরস্কার জিতল দেশীয় সিনেমা ‘মাস্টার’। চলচ্চিত্র উৎসবটির ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পুরস্কার পায় সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

আন্তর্জাতিক পর্যায়ে এমন কৃতিত্বের পর সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। আমাদের পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত ও পুরো টিমকে অভিনন্দন। দেশের জন্য দারুণ একটি দিন।’

উৎসবে সিনেমাটি ফ্রেব্রুয়ারির ১, ২ ও ৪ তারিখে প্রদর্শিত হয়েছে এবং এর শেষ প্রদর্শনী রয়েছে শনিবার (৭ ফেব্রুয়ারি)। এর আগে ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত গ্লিটজকে জানিয়েছিলেন, উৎসবের আগের দিন ২৮ জানুয়ারি তিনি ও সিনেমার তিন অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম উৎসবের উদ্দেশে দেশ ছাড়েন।

ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম প্রমুখ।

১২২ মিনিট দৈর্ঘ্যের ‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজেই। ছবিটিতে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প তুলে ধরা হয়েছে যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী। একজন স্কুলশিক্ষকের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং উপজেলা পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব ও নানান সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘মাস্টার’।
এর আগে সরকারি অনুদানে নির্মিত রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ মোট ৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদাবরে চুরির মামলায় গৃহকর্মী গ্রেপ্তার, সাতক্ষীরায় মিলল স্বর্ণ-রুপা

তিন বছরের শিশু সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালান মা

হেটমায়ার ঝড়ে স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

নাইজেরিয়ায় ডাকাতের হামলায় নিহত ৩০

মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে স্কপের সমর্থন

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

কুষ্টিয়া কারাগার থেকে হাজতির মরদেহ উদ্ধার

১০

নেদারল্যান্ডসে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

১১

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

১২

নেদারল্যান্ডসকে হারানোর পর যে সমীকরণের সামনে পাকিস্তান

১৩

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৪

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে: তারেক রহমান

১৫

মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

১৬

ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়: রেডিও ব্ল্যাকআউটের শঙ্কা!

১৭

প্রেমের সপ্তাহ শুরু, জেনে নিন কোন দিন কী দিবস

১৮

ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে?

১৯

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম

২০