RCTV Logo স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

ছবিঃ সংগৃহীত

সাধারণত ক্লাব ফুটবলের ট্রান্সফার উইন্ডো (দলবদলের সময়ক্ষণ) নির্ধারিত থাকে বছরের মাঝামাঝিতে। এর বাইরে ছোট পরিসরে জানুয়ারিতে শীতকালীন উইন্ডোতেও দলগুলো নিজেদের শূন্যস্থান পূরণের অভিযানে নামে। এই বছরের জানুয়ারিতে ৫ হাজার ৯৭৩ আন্তর্জাতিক পুরুষ ফুটবলারের দলবদল হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অবশ্য এর আগে দলবদলের রেকর্ডটি কোন বছরের দখলে ছিল সেটি তারা উল্লেখ করেনি।

গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, পুরুষ ফুটবলে বিভিন্ন দেশের ক্লাবগুলোর মাঝে পরস্পর খেলোয়াড় বদলের চুক্তি গত বছরের চেয়ে ৩ শতাংশ বেড়েছে। যেখানে লেনদেনের বিষয় সম্পন্ন হয়েছে ফিফার তত্ত্বাবধানে। খেলোয়াড় সংখ্যায় রেকর্ড গড়লেও, অর্থ খরচের দিক থেকে অবশ্য পিছিয়ে আছে ২০২৬ সালের জানুয়ারি উইন্ডো। এই সময়ে গত বছরের চেয়ে দলবদলের খরচ ১৮ শতাংশ কম ছিল।

গত বছর দলবদলের প্রক্রিয়ায় মোট ১.৯৫ বিলিয়ন ডলার খরচের তথ্য জানিয়েছে ফিফা। যা ২০২৩ সালে খরচের রেকর্ডের চেয়ে ২০ শতাংশ বেশি। এ ছাড়া এই জানুয়ারিতে নারী ফুটবলের দলবদল উইন্ডোতে ১০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছে ক্লাবগুলো, যা গত বছরের চেয়ে ৮৫ শতাংশ বেশি। তবে দল পরিবর্তনকারী খেলোয়াড়ের সংখ্যা ৬ শতাংশ (৪২০ জন) কমেছে। অবশ্য ফিফার এই গবেষণায় একই দেশের দুটি ক্লাবের মধ্যে খেলোয়াড় অদলবদলের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

জানুয়ারির দলবদলে ইংলিশ ক্লাবগুলো সর্বোচ্চ ৩৬৩ মিলিয়ন ডলার খরচ করেছে, বিপরীতে ভিন্ন দেশে খেলোয়াড় বিক্রি করে ১৫০ মিলিয়ন ডলার অর্থ আয় করেছে। খরচের এই তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছে– ইতালি (২৪৩ মিলিয়ন ডলার), ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স।

দলবদলের উইন্ডোতে সবচেয়ে লাভবান হয়েছে ফ্রান্স (২১৮ মিলিয়ন ডলার)। এরপর যথাক্রমে অবস্থান করছে– ইতালি, ব্রাজিল, ইংল্যান্ড ও স্পেন। ফিফার তথ্যমতে– যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো দলবদলে ৯৯ মিলিয়ন ডলার খরচ এবং বিপরীতে ৪৮ মিলিয়ন ডলার পকেটে পুরেছে। ইংলিশ নারী ক্লাবও সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার খরচ করেছে। একইভাবে রয়েছে বড় অর্থলাভের তালিকায়ও।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

বিখ্যাতবাউলশিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

রোজা শুরুর আগেই বেড়েছে খেজুর-মুরগি-লেবুর দাম

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটের আগে কেন এই নোটিফিকেশন দেখাচ্ছে মেটা

বিশ্বকাপের আগেরদিন বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি স্থগিত

ভারতে খনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, আটকা অনেকে

রিশাদকে ডেকে যা বলেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

১০

মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত, আহত ২

১১

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

১২

আজ জামায়াত আমিরের ৬ জেলায় জনসভা

১৩

কাপ কোয়ার্টারে আতলেতিকোর গোল উৎসব, জুভেন্টাসের বিদায়

১৪

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

১৫

আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ২

১৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন

১৭

আজ ০৬ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৬ ফেব্রুয়ারি ২০২৬

১৯

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

২০