RCTV Logo বিনোদন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

ছবিঃ সংগৃহীত

গত বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা রণবীর সিং ও অক্ষয় খান্নার সিনেমা ‘ধুরন্ধর’। বক্স অফিসে সিনেমাটি রীতিমতো তাণ্ডব চালায়। ছবির সিক্যুয়েল নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। গেল ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে বহুল আলোচিত ‘ধুরন্ধর ২’ -এর টিজার।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে ‘ধুরন্ধর ২’-তে রণবীরের মুখোমুখি হতে পারেন বলিউড তারকা সালমান খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সিক্যুয়েলে ‘বড় সাহেব’ চরিত্রে দেখা যাবে ভাইজানকে। এই চরিত্রের জন্য নির্মাতারা এমন একজন অভিনেতাকে চাইছিলেন, যাঁর স্ক্রিন প্রেজেন্স দেখলেই দর্শক শিউরে উঠবে।

রণবীর সিং ও সালমান জুটি হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় কোলাবরেশন। যদিও এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সলমন খানের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ সিনেমায়ও দেখা যাবে রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, রাকেশ বেদি ও সারা অর্জুনকে। ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার চরিত্রের মৃত্যু হলেও ফ্ল্যাশব্যাক ফের দেখা যাবে এই অভিনেতাকে।

স্পাই থ্রিলারে রণবীরকে দেখা গেছে হামজা আলী মাজহারি ওরফে জসকিরত সিং রাঙ্গী নামক এক গুপ্তচরের চরিত্রে। তিনি পাকিস্তানের একটি বালুচ গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় সাড়ে ১২শো কোটি।

‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘২.০’ (৬৯১ কোটি রুপি)-এর রেকর্ড ভাঙে। এমনকি রজনীকান্তের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘জেলর’ সিনেমাকেও পেছনে ফেলে রণবীর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

আবারো কমলো স্বর্ণের দাম

মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

কমছে এলপিজি গ্যাসের দাম

জবিতে ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, শিক্ষক ও সাংবাদিকসহ আহত ২০

বিশ্বকাপ শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল ভারত

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী

‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

১০

পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

১১

স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস

১২

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

১৩

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা

১৪

৪২ বিজিবির তিন বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দু’জনের কারাদণ্ড

১৫

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

১৬

আবারো অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

১৭

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

১৮

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

১৯

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

২০