RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

বিশ্বকাপ শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল ভারত

ছবিঃ সংগৃহীত

আগামী শনিবার থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তার দিন দুয়েক আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটে পড়েছেন দলের অন্যতম পেসার হার্ষিত রানা।

মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানে হার্ষিত মাত্র এক ওভার বল করে ১৬ রান দেন এবং এর পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের বাকি সময়ে আর মাঠে ফেরেননি।

নিজের করা একমাত্র ওভারটিতে হার্ষিতকে চোটে ভুগতে দেখা যায়। দুইবার তিনি রান-আপ নেওয়ার সময় মাঝপথে থেমে যান। কিছুক্ষণ পরই তাকে হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। হার্ষিতের চোট নিয়ে তার সতীর্থ এবং কোচিং স্টাফরা যথেষ্ট উদ্বিগ্ন।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে হার্ষিতের চোট কতটা গুরুতর, তা নিয়ে চিন্তা থাকছে।

এদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও চোট রয়েছে। তাকে নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল। এবার হার্ষিতের চোট ভারতের দুশ্চিন্তা আরও বাড়াল। তবে তাদের জন্য কিছুটা স্বস্তির খবর হল, চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিলক বর্মা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

আবারো কমলো স্বর্ণের দাম

মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

কমছে এলপিজি গ্যাসের দাম

জবিতে ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, শিক্ষক ও সাংবাদিকসহ আহত ২০

বিশ্বকাপ শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল ভারত

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী

‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

১০

পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

১১

স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস

১২

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

১৩

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা

১৪

৪২ বিজিবির তিন বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দু’জনের কারাদণ্ড

১৫

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

১৬

আবারো অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

১৭

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

১৮

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

১৯

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

২০