RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা

ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারের শেষ জনসভা ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা শুরু হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিটসহ অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

বিএনপি সূত্র জানায়, এই জনসভাকে নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তিপ্রদর্শন হিসেবে দেখছে দলটি। জনসভায় নির্বাচনি প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় তুলে ধরবেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে এলপিজি গ্যাসের দাম

জবিতে ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, শিক্ষক ও সাংবাদিকসহ আহত ২০

বিশ্বকাপ শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল ভারত

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী

‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা

১০

৪২ বিজিবির তিন বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দু’জনের কারাদণ্ড

১১

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

১২

আবারো অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

১৩

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

১৪

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

১৫

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৬

নিউক্যাসলকে উড়িয়ে ফাইনালে আর্সেনালের সঙ্গী ম্যানচেস্টার সিটি

১৭

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় লুকানো ২০০ বোতল মাদক উদ্ধার, ১ গ্রেফতার

১৮

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৯

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

২০