RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

ছবিঃ সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতের মাটিতে নিরাপত্তা ইস্যুর কারণে এবারের আসরে খেলছে না বাংলাদেশ। যে কারণে এই সময়ে ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করেছে (বিসিবি)। দেশের ৩৯ জন সেরা ক্রিকেটারকে নিয়ে তিনটি দল বানিয়ে আজ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

উদ্বোধনী খেলায় সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লিটন দাসের ধূমকেতু একাদশ ও আকবর আলির দুরন্ত একাদশ। ম্যাচের আগের দিন গতকাল দুই দলই অনুশীলনে শেষ সময়ের প্রস্তুতি সেরেছে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দল দুটির প্রধান কোচ।

ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, ‘দিনশেষে যখন আপনি মাঠে নামবেন সবাই তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। এখানে টপ ৪৫ খেলোয়াড় খেলছে। হেলদি কম্পিটিশন হবে, আগে খেলেছে ওরাও আছে তরুণরাও আছে। প্রতিদিন একেকটা সুযোগ। সিরিয়াসলি নিলে এটা বড় সুযোগ তার জন্য, সিরিয়াসলি না নিলে ডাউনফলও হতে পারে। সবাই সেরাটা দিবে আশা করি।’

দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার বলেছিলেন, ‘আমার কাছে মনে হয় ভালো প্রতিযোগিতা। ভালো একটা টুর্নামেন্ট, ৩ দলের মধ্যে ধাপে ধাপে দল সাজানো হয়েছে। চ্যালেঞ্জ ভিন্ন থাকবে। আমাদের বয়সভিত্তিক দলে যারা আছে তাদের চ্যালেঞ্জ ভিন্ন থাকবে। আমাদের দলে প্লেয়ারের মধ্যে ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি। ক্ষুধার্ত মানে হচ্ছে তারা পারফর্ম করার জন্য মরিয়া হয়ে আছে। এটা একটা চ্যালেঞ্জ। প্লেয়ারদের পাশাপাশি কোচ, ম্যানেজমেন্ট সবার জন্যই ইতিবাচকভাবেই দেখছি।’

প্রতিটি ম্যাচের দিন বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই টুর্নামেন্টে প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। খেলায় নতুন মাত্রা যোগ করবে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ নিয়ম।

ধূমকেতু স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম

দুরন্ত স্কোয়াড

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী

‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা

৪২ বিজিবির তিন বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দু’জনের কারাদণ্ড

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

আবারো অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

১০

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

১১

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১২

নিউক্যাসলকে উড়িয়ে ফাইনালে আর্সেনালের সঙ্গী ম্যানচেস্টার সিটি

১৩

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় লুকানো ২০০ বোতল মাদক উদ্ধার, ১ গ্রেফতার

১৪

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

১৬

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

১৭

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ যুবক আটক

১৮

আজ ফুটবল বিশ্বের ২ তারকার জন্মদিন

১৯

ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী জরিমানা আদায়

২০