লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানিক দল অভিনব কায়দায় লুকানো মাদকদ্রব্য উদ্ধার করেছে।
৪ফেব্রুয়ারি বুধবার সকালে লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামে একটি চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশীর সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সীটের নিচে লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) ও ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করে আসছিল।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত মাদকদ্রব্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন