RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ যুবক আটক

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সেনাবাহিনী। এর আগে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)।

সেনাবাহিনী জানায়, আটকদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, উদ্ধার আলামতসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়েজুল আজীম বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা

৪২ বিজিবির তিন বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দু’জনের কারাদণ্ড

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

আবারো অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

নিউক্যাসলকে উড়িয়ে ফাইনালে আর্সেনালের সঙ্গী ম্যানচেস্টার সিটি

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় লুকানো ২০০ বোতল মাদক উদ্ধার, ১ গ্রেফতার

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

১১

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

১২

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ যুবক আটক

১৩

আজ ফুটবল বিশ্বের ২ তারকার জন্মদিন

১৪

ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী জরিমানা আদায়

১৫

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

১৬

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

১৭

নতুন ভাইরাসে মহামারির আশঙ্কা, যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৯

হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

২০