RCTV Logo হেলথ ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

ডিম ছাড়াই অমলেট – কারা খান এসব?

ছবি: সংগৃহিত

শুনলেই মনে হতে পারে কিশোর কুমারের জনপ্রিয় গানের সেই লাইন—”ডিম নয়, তবু অশ্বডিম্ব”। বাস্তবে ঘোড়ার ডিম হয় না, অথচ শব্দটি প্রচলিত আছে। ঠিক তেমনই—ডিম ছাড়াই “অমলেট”!

আমরা সাধারণত অমলেট বলতে ডিমভাজাই বুঝি। সেটা মুরগি, হাঁস বা অন্য কোনো পাখির ডিম হলেও তাতে ডিম থাকা চাই-ই চাই! কিন্তু বর্তমান সময়ে ডিম ছাড়া অমলেটের জনপ্রিয়তা বেড়েছে

নিরামিষভোজীদের মধ্যে দুই ধরনের মানুষ দেখা যায়—
১. নিরামিষাশী: যারা মাংস খান না কিন্তু ডিম খেতে পারেন বা পারেন না।
2. ভিগান (Vegan): যারা কোনো প্রাণিজ খাবারই খান না, এমনকি দুধও নয়।

বিশেষ করে ভিগানদের জন্য ডিম ছাড়াই নতুন ধরনের ‘অমলেট’ তৈরি হচ্ছে, যা দেখতে অমলেটের মতোই, প্রোটিনসমৃদ্ধ কিন্তু এতে ডিম বা প্রাণিজ দুধের উপস্থিতি নেই। তবে এটি যে শুধু ভিগানদের জন্য, তা নয়। যে কেউ চাইলে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে এটি খেতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ডিম ছাড়াই সুস্বাদু ও নরম অমলেট তৈরি করা যায়

১. টোফু অমলেট

যা লাগবে:

  • টোফু
  • সয়ামিল্ক
  • চালের গুঁড়া
  • আলুর স্টার্চ
  • সামান্য হলুদ
  • স্বাদমতো লবণ

প্রস্তুত প্রণালী:
১. উপরের উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন।
2. কড়াইতে অল্প তেল দিন ও গরম হতে দিন।
3. গরম হলে মিশ্রণটি ঢেলে দিন ও কম আঁচে ভাজুন।
4. সহজেই সুস্বাদু ও স্বাস্থ্যকর টোফু অমলেট তৈরি হয়ে যাবে!

২. বেসন অমলেট

যা লাগবে:

  • বেসন
  • সামান্য হলুদ
  • স্বাদমতো লবণ
  • (ঐচ্ছিক) পেঁয়াজ, রসুন কুচি ও ধনেপাতা
  • (ঐচ্ছিক) সয়ামিল্ক বা কাঠবাদামের দুধ (অমলেট নরম করার জন্য)

প্রস্তুত প্রণালী:

  1. বেসনের কাঁচা গন্ধ দূর করতে শুকনো কড়াইতে হালকা নাড়াচাড়া করে নিন।
  2. বেসনের সঙ্গে হলুদ ও লবণ মিশিয়ে নিন।
  3. চাইলে এতে পেঁয়াজ, রসুন কুচি ও ধনেপাতা যোগ করতে পারেন।
  4. যদি দুধ ব্যবহার না করেন, তবে পানি দিয়ে মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন।
  5. কড়াইতে তেল গরম করে কম আঁচে অমলেটটি ভেজে নিন।

 

এই নিরামিষ ও ভিগান অমলেট শুধু স্বাস্থ্যকরই নয়, বরং প্রোটিনসমৃদ্ধ ও সহজে তৈরি করা যায়। ডিম খেতে না চাইলে বা খাদ্যাভ্যাসের কারণে না খেলেও এখন বিকল্প আছে!

তাহলে এবার ডিম ছাড়া একবার ভিগান অমলেট বানিয়ে দেখবেন নাকি? 😉

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০