RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি : সংগৃহীত

আগামী কয়েক দিন দেশজুড়ে শীত কিছুটা বাড়তে পারে। তাপমাত্রা কমতে পারে পরের সপ্তাহ থেকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

এ সময় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

পরবর্তী দিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই বলে জানিয়েছে অধিদপ্তর। সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কুয়াশা পড়তে পারে নদী অববাহিকার কোথাও কোথাও। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব : শফিকুর রহমান

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

যোগাযোগ বন্ধ রাখায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

রাতের আঁধারে তরুণীর উপর এসিড হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ২০৬ ধাপ উন্নতি মারুফার

১০

এক দিনে দুবার বাড়ল স্বর্ণের দাম, আরও বৃদ্ধির সম্ভাবনা

১১

১৫ বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জন আসামী গ্রেফতার

১২

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

১৩

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা জেরার্ডো তারাসেনা

১৪

৪ ফেব্রুয়ারি ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

১৫

রাজধানীতে ট্রান্সপোর্ট কর্মচারীর ৯০ হাজার টাকা লুট

১৬

একসঙ্গে কোটি কোটি টাকার লটারি জিতলেন ২১ বন্ধু

১৭

আবারো বাড়ল সোনার দাম, আজ থেকেই কার্যকর

১৮

আগামী ৫ দিন শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৯

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

২০