RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

আদালত চত্বর থেকে ভুয়া আইনজীবী আটক

ছবিঃ সংগৃহীত

ঝালকাঠিতে আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়সহ আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। সোমবার দুপুরে একজন ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে অভিযোগ দিলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা আইনজীবী হিসেবে নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি। ভুক্তভোগী মাকসুদা বেগম বলেন, একটি চেক জালিয়াতি মামলার জন্য প্রতি হাজিরায় মনজুরুল আলম ৫ থেকে ৭ হাজার টাকা নিয়েছেন। এ নিয়ে প্রায় দুই লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আটক ব্যক্তির আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণা করার অভিযোগে তাকে আটক করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফরম পূরণের সময় আবারো বাড়ল

আল নাসরের ম্যাচ ‘বয়কট’ করছেন রোনালদো

২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

শাহ মখদুম ফেরিতে আগুন

ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু

আদালত চত্বর থেকে ভুয়া আইনজীবী আটক

ডায়াবেটিসে না খাওয়ার ভয় নয়, দরকার সঠিক খাদ্য ব্যবস্থাপনা

‎পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আরও বাড়ল এলপিজি গ্যাসের দাম

১০

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-খামেনি, সামনে কী হতে চলেছে?

১১

নির্বাচনের অনিয়ম জানাতে ডিএমপির বিশেষ হটলাইন

১২

পঞ্চগড় জেলা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ কারাবন্দি

১৩

তিন জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

১৪

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

১৫

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

শাকিবের প্রিন্স সিনেমার ফার্স্টলুক প্রকাশ

১৭

আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

১৮

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম‍্যাচ

১৯

প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

২০