RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১০ অপরাহ্ন

‎পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

‎দিনাজপুরের পার্বতীপুরে সোমবার দুপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন দলের নেতারা অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও নির্বাচন ঘিরে নিজেদের অবস্থান তুলে ধরেন।

‎জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)–এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জোট ক্ষমতায় এলে সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি অতীতের সীমান্ত হত্যাকাণ্ড ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের ভোটাররা সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিজেদের সিদ্ধান্ত ইতোমধ্যে ঠিক করে রেখেছেন।

‎দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে ভোট দখলের প্রচেষ্টা রোধে ছাত্রসমাজের ভূমিকার কথা তুলে ধরেন।

‎পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সমন্বয়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং দিনাজপুর-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফরম পূরণের সময় আবারো বাড়ল

আল নাসরের ম্যাচ ‘বয়কট’ করছেন রোনালদো

২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

শাহ মখদুম ফেরিতে আগুন

ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু

আদালত চত্বর থেকে ভুয়া আইনজীবী আটক

ডায়াবেটিসে না খাওয়ার ভয় নয়, দরকার সঠিক খাদ্য ব্যবস্থাপনা

‎পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আরও বাড়ল এলপিজি গ্যাসের দাম

১০

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-খামেনি, সামনে কী হতে চলেছে?

১১

নির্বাচনের অনিয়ম জানাতে ডিএমপির বিশেষ হটলাইন

১২

পঞ্চগড় জেলা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ কারাবন্দি

১৩

তিন জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

১৪

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

১৫

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

শাকিবের প্রিন্স সিনেমার ফার্স্টলুক প্রকাশ

১৭

আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

১৮

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম‍্যাচ

১৯

প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

২০