RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৯ অপরাহ্ন

পঞ্চগড় জেলা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ কারাবন্দি

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ কারাবন্দি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এদের মধ্যে ১২ জন দণ্ডপ্রাপ্ত কয়েদি এবং ৬ জন হাজতি রয়েছেন। ভোটারদের সবাই পুরুষ, কোনো নারী ভোটার নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে। ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায় হলেও বাকি ১৬ জনই পঞ্চগড় জেলার বাসিন্দা।

বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে মোট ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। এছাড়া কারাগারে ৮ নারী কারাবন্দি ও ৬ বিদেশি নাগরিক রয়েছেন।

এদিকে, জেলা কারাগার থেকে ৫৩ জন কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

কারাগারে দায়িত্বে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর চাকরিজীবনে এবারই প্রথমবার দায়িত্ব পালনরত অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। বিষয়টি ভেবে খুবই আনন্দ লাগছে।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, কারাবন্দিদের মধ্যে ১৮ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। পাশাপাশি কারাগারের ৫৩ জন কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

শাহ মখদুম ফেরিতে আগুন

ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু

আদালত চত্বর থেকে ভুয়া আইনজীবী আটক

ডায়াবেটিসে না খাওয়ার ভয় নয়, দরকার সঠিক খাদ্য ব্যবস্থাপনা

‎পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আরও বাড়ল এলপিজি গ্যাসের দাম

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-খামেনি, সামনে কী হতে চলেছে?

নির্বাচনের অনিয়ম জানাতে ডিএমপির বিশেষ হটলাইন

১০

পঞ্চগড় জেলা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ কারাবন্দি

১১

তিন জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

১২

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

১৩

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৪

শাকিবের প্রিন্স সিনেমার ফার্স্টলুক প্রকাশ

১৫

আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

১৬

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম‍্যাচ

১৭

প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

১৮

আরও কমলো স্বর্ণের দাম

১৯

গণভোটে প্রচার চালালে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যে শাস্তি

২০