RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৫ অপরাহ্ন

গণভোটে প্রচার চালালে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যে শাস্তি

গ্রাফিক্সঃ আরসিটিভি

গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণা না চালাতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী, গণভোটের পক্ষ নেওয়া যে ‘দণ্ডনীয় অপরাধ’, তা তুলে ধরে জনমতকে প্রভাবিত না করতে বলেছে সাংবিধানিক সংস্থাটি।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৬ ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তাঁর সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন। এর আগে গত বৃহস্পতিবার এ বিষয়ে সব রিটার্নিং কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের তরফে প্রচার চালানো নিয়ে বিতর্কের মধ্যে এমন নির্দেশনা দিল ভোট আয়োজনকারী নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। উপদেষ্টা পরিষদের সদস্য ও সহকারীরা দেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন।

তবে ইসি স্পষ্ট বলে দিয়েছে, ২০২৫ সালের গণভোট অধ্যাদেশ ও ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। তবে গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।

চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬-এর বিধানাবলির প্রতি দৃষ্টি আকর্ষণ কর জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যা’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না।
কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আরও বাড়ল এলপিজি গ্যাসের দাম

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-খামেনি, সামনে কী হতে চলেছে?

নির্বাচনের অনিয়ম জানাতে ডিএমপির বিশেষ হটলাইন

পঞ্চগড় জেলা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ কারাবন্দি

তিন জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

শাকিবের প্রিন্স সিনেমার ফার্স্টলুক প্রকাশ

আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

১০

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম‍্যাচ

১১

প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

১২

আরও কমলো স্বর্ণের দাম

১৩

গণভোটে প্রচার চালালে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যে শাস্তি

১৪

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম

১৫

সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ

১৬

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও

১৭

ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১৮

১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ

১৯

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

২০