RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

মোংলা বন্দরে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ৫৭ হাজার টন গম

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পানামা পতাকাবাহী ‘আলট্রা ওল’ জাহাজটি থেকে গমের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৯ জানুয়ারি জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিস’-এর ব্যবস্থাপক মো. শামিম জানান, গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চলতি বছরের ২৯ জানুয়ারি এটি বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার সকাল থেকে জাহাজটি থেকে গম খালাস শুরু হয়েছে।

মোংলা আঞ্চলিক খাদ্য অফিসের সহকারী নিয়ন্ত্রক (চলাচল ও সংরক্ষণ) মুহা. আব্দুস সোবহান সরদার জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে (জি-টু-জি) চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। এই চুক্তির অধীনে মোংলা বন্দর দিয়ে মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। বর্তমানে অবস্থানরত জাহাজটি সেই আমদানির চতুর্থ চালান।

তিনি আরও জানান, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন গম দেশে আসে। আমদানিকৃত এই গম প্রথমে মোংলা সাইলোর সরকারি খাদ্য গুদামে মজুত করা হয় এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

অভ্যন্তরীণ খাদ্য চাহিদা মেটাতে গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের পাঁচ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ৫৭ হাজার টন গম

সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

দিনাজপুর সদরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পৌর শ্রমিকদলের গণসংযোগ

গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন 

দিনাজপুর-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৭৭৪

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে ছাই

প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপসহ ২২ জনের রায় সোমবার

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

১০

গাজার রাফাহ ক্রসিং আংশিক খুলে দিল দখলদার ইসরাইল

১১

গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা

১২

গোয়েন্দা জালে আটকা পড়েছে নারী উত্যক্তকরী এক চাঁদাবাজ “জঙ্গি মামুন”। 

১৩

গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত 

১৪

জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ এবার ভোলায়

১৫

বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের পর আইসিসির সঙ্গে নতুন ঝামেলায় জড়াল বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও

১৬

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

১৭

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট : অলিম্পিক আয়োজনেও বাধার মুখে ভারত!

১৮

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৮ পুলিশ নিহত

১৯

ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল

২০