লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদিতমারীর গিরিজা শংকর স্কুল মাঠ থেকে জোটের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা)–এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা আসনের প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানান।
উল্লেখ্য, এ আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ) ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট।
মন্তব্য করুন