ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ গোলাম রব্বানী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সকালে রাণীশংকৈল থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে ভগদগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের ভর্নিয়া সম্পদ বাড়ি গ্রামের বাসিন্দা মোঃ মজিবুর রহমানের বড় ছেলে মোঃ গোলাম রব্বানী পারিবারিক একটি মামলার তারিখে হাজিরা দিতে ঠাকুরগাঁও আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভগদগাজী নামক স্থানে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
তবে ঠিক কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে—এ বিষয়ে স্থানীয় লোকজন বা এলাকাবাসী কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায় বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন