RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

গাইবান্ধা-১ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া)। আজ রোববার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

​সংবাদ সম্মেলনে ডাঃ জিয়া অভিযোগ করেন, নির্বাচনের দিন পরিকল্পিতভাবে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ ও জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। তিনি দাবি করেন, উপজেলার অন্তত ৫০-৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই প্রিজাইডিং কর্মকর্তারা ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে অগ্রিম স্বাক্ষর নিয়ে নেন। এমনকি অনেক কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি আরো বলেন,বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলা হয়।

​ফলাফল টেম্পারিং: ডিজিটাল বা ম্যানুয়াল কারচুপির মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং ওই আসনে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

​সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১১

নাহিদের বাসায় তারেক রহমান

মঙ্গলবার বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকেও কি দেখা যাবে?

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধা-১ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা আসিফ মাহমুদের

গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা

১০

গোয়েন্দা জালে আটকা পড়েছে নারী উত্যক্তকরী এক চাঁদাবাজ “জঙ্গি মামুন”। 

১১

গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত 

১২

জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ এবার ভোলায়

১৩

বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের পর আইসিসির সঙ্গে নতুন ঝামেলায় জড়াল বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও

১৪

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

১৫

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট : অলিম্পিক আয়োজনেও বাধার মুখে ভারত!

১৬

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৮ পুলিশ নিহত

১৭

ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল

১৮

গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত 

১৯

ইসরাইলের কাছে সাড়ে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

২০