RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

ছবিঃ সংগৃহীত

ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে সেখানে ভোটগ্রহণ করার কথা রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। আগুনে ভবনের নিচতলায় চলমান সংস্কার কাজের জন্য রাখা বেশকিছু কাঠ পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে স্কুলের আসবাব পত্রের কোনো ক্ষতি হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী বলেন, রাতে স্কুলের নৈশপ্রহরী গিয়াস উদ্দিন আমাকে জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় আগুন জ্বলছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি পুরাতন ভবনের নিচতলায় বেশকিছু কাঠ আগুনে পুড়ে গেছে। তবে এতে আসবাবপত্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন দুজনের নাম ইতোমধ্যে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশের ফেনী মডেল থানা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এএসআইসহ আহত ৮

নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা

চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা

১০

মেসির নেতৃত্বেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু, দল ঘোষণা স্কালোনির

১১

ইরানে হামলা চালানোর হুমকি সৌদি আরবের

১২

ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয়

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

১৪

আজ ১৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৯ মার্চ ২০২৬

১৬

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

১৭

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

১৮

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদক ও চিনিসহ বিপুল মালামাল জব্দ

১৯

গাইবান্ধায় সিংজানী খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০