RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

নিরাপত্তা শঙ্কায় দর্শকশূন্য মাঠে হবে আইপিএল

ছবিঃ সংগৃহীত

গত ৯ জানুয়ারি পর্দা উঠেছে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল)। নারী আইপিএল খ্যাত ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুটি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। মূলত নিরাপত্তা শঙ্কায় এই দুই ম্যাচে গ্যালারিতে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে লিগ কতৃপক্ষ।

আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) নির্বাচন। ফলে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি এবং নির্বাচনের দিন (১৫ জানুয়ারি) মুম্বাইয়ে নারী আইপিএলের খেলায় ফাঁকা থাকবে স্টেডিয়াম।

১৪ জানুয়ারি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে ইউপি ওয়ারিয়র্স। ১৫ জানুয়ারিতেও খেলা আছে ইউপি ওয়ারিয়র্সের, এদিন তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই দিন ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ দেখতে যেতে পারবেন না কোনো দর্শক।

মূলত নির্বাচনের কারণে স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দুই দিন দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করছে। পুলিশের কাছ থেকে নিরাপত্তা শঙ্কার কথা বিসিসিআইকে জানানোর পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আপাতত ১৪ ও ১৫ জানুয়ারির খেলায় দর্শক না রাখার সিদ্ধান্ত হলেও ১৬ জানুয়ারির ম্যাচেও দর্শক প্রবেশ নিয়ে শঙ্কা থাকছে। তবে ১৬ তারিখের ম্যাচ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওই দিনের টিকিট বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০