RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

বড়পুকুরিয়া কয়লাখনি বন্ধ করার ষড়যন্ত্র চলছে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী

ছবিঃ আরসিটিভি

‎দেশের একমাত্র উৎপাদনশীল কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বন্ধ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন খনিটির শ্রমিক ও কর্মচারীরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত না নিয়ে এবং অযৌক্তিকভাবে কয়লার দাম কম নির্ধারণ করে খনিটিকে লোকসানের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে খনি বন্ধ হয়ে গেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ২৫ হাজার পরিবার চরম অনিশ্চয়তায় পড়বে।

‎সোমবার দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। এতে বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎সংবাদ সম্মেলনে নেতারা খনিটিকে সচল ও লাভজনক রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বোর্ডের চেয়ারম্যানসহ পিডিবির দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান তারা।

‎বক্তারা বলেন, ২০০৫ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে বড়পুকুরিয়া কয়লা খনি সফলভাবে পরিচালিত হয়ে আসছে এবং এটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সরকারি রাজস্ব আয়ের উৎস। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই খনির কয়লা কেবল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হলেও দীর্ঘদিন ধরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কয়লা ব্যবহার হচ্ছে না।

‎ফলে কোল ইয়ার্ডের ধারণক্ষমতা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন হলেও সেখানে বর্তমানে ৫ লাখ টনেরও বেশি কয়লা মজুত রয়েছে। স্বাভাবিকভাবে কয়লার স্তূপের উচ্চতা ১৫ ফুট থাকার কথা থাকলেও তা ৫০ ফুট ছাড়িয়েছে। অতিরিক্ত মজুদের কারণে ইতোমধ্যে বাউন্ডারি দেয়াল ধসে পড়া ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। অথচ বিপুল মজুত থাকা সত্ত্বেও অন্যান্য প্রতিষ্ঠানে কয়লা বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়।

‎শ্রমিক নেতারা আরও জানান, প্রতি টন কয়লা উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১৭৬ ডলার, অথচ পিডিবি পরিশোধ করছে মাত্র ৯১ থেকে ১০৭ ডলার। পিডিবির কিছু কর্মকর্তা পরিচালনা পর্ষদের পদ দখল করে ইচ্ছাকৃতভাবে কম দাম নির্ধারণ করছেন, যার ফলে খনিটি বড় অঙ্কের লোকসানে পড়ছে।

‎তাদের আশঙ্কা, তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার ব্যর্থতা আড়াল করতেই বড়পুকুরিয়া কয়লা খনিকে লোকসানের অজুহাতে বন্ধ করার প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে সড়ক ও রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক-কর্মচারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০