RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ন

সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ২০২৫

ছবিঃ সংগৃহীত

বিশ্বব্যাপী সাইবার হামলার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হয়েছে ২০২৫ সাল। সরকার, করপোরেট প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো—সব ক্ষেত্রেই ব্যাপক সাইবার হামলা ও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক মাধ্যম টেকক্রাঞ্চ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার একাধিকবার সাইবার হামলার শিকার হয়। চীনা হ্যাকারদের মাধ্যমে মার্কিন ট্রেজারি বিভাগে হামলার পর পারমাণবিক নিরাপত্তা-সম্পর্কিত সিস্টেমসহ বিভিন্ন সরকারি সংস্থার নেটওয়ার্ক ভেঙে পড়েছে। এ ছাড়া রাশিয়া-সংশ্লিষ্ট হ্যাকাররা মার্কিন আদালতের গোপন নথিও চুরি করেছে।

করপোরেট খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্লপ র্যানসমওয়্যার গ্রুপ ওরাকলের একটি অজানা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে বহু প্রতিষ্ঠানের কর্মী ও শীর্ষ কর্মকর্তাদের সংবেদনশীল তথ্য চুরি করে নেয়। ত্রুটিটি শনাক্ত হওয়ার আগেই ব্যাপক তথ্য ফাঁস ঘটে।

যুক্তরাজ্যে একের পর এক সাইবার হামলায় খুচরা ব্যবসা খাত বিপর্যস্ত হয়। বিশেষ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর হামলার ফলে কয়েক মাস উৎপাদন বন্ধ থাকে। এতে দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা লাগে এবং সরকারকে প্রায় ১৫০ কোটি পাউন্ড সহায়তা দিতে হয়।

এশিয়াতেও পরিস্থিতি উদ্বেগজনক ছিল। দক্ষিণ কোরিয়ায় প্রায় প্রতি মাসেই বড় সাইবার হামলার ঘটনা ঘটেছে। দেশটির বৃহত্তম টেলিকম কোম্পানি ও ই-কমার্স জায়ান্ট কুপাংয়ের ওপর হামলায় কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে।

টেকক্রাঞ্চ বলছে, ২০২৫ সালে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা এবং রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকারদের কারণে সাইবার হামলা হয়েছে। এটি এখন অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০