পরীক্ষামূলক
LIVE TV

বাংলাদেশে দারিদ্র্যের চিত্র শহরে বেড়েছে, গ্রামে কমেছে!

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রোভাটি ম্যাপ অব বাংলাদেশ ২০২২ অনুযায়ী, দেশের দারিদ্র্যের হার ১৮.৭% থেকে বেড়ে ১৯.২%-এ পৌঁছেছে। তবে দারিদ্র্যের এই পরিবর্তন শহর ও গ্রামে ভিন্ন চিত্র উপস্থাপন করছে।

হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ২০.৫% থেকে কমে ২০.৩% হয়েছে, যা ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে।

শহরাঞ্চলে দারিদ্র্যের হার ১৪.৭% থেকে বেড়ে ১৬.৫% হয়েছে, যা নগর দারিদ্র্যের ক্রমবর্ধমান প্রবণতার ইঙ্গিত দেয়।

বিভাগভিত্তিক দারিদ্র্যের চিত্র

  • সর্বোচ্চ দারিদ্র্য: বরিশাল (২৬.৬%)
  • সর্বনিম্ন দারিদ্র্য: চট্টগ্রাম (১৫.২%)
  • অন্যান্য বিভাগ:
    • রংপুর: ২৫%
    • রাজশাহী: ১৬.৩%
    • সিলেট: ১৮.৫%
    • ময়মনসিংহ: ২২.৬%
    • খুলনা: ১৭.১%
    • ঢাকা: ১৯.৬%

 সবচেয়ে দরিদ্র ও সমৃদ্ধ এলাকা

  • সর্বাধিক দরিদ্র উপজেলা: মাদারীপুরের দাসার (৬৩.২%)
  • সর্বনিম্ন দরিদ্র এলাকা: ঢাকার পল্টন (১%)

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবিএস, বিশ্বব্যাংক ও ওয়াল্ড ফুড প্রোগ্রাম (WFP)-এর যৌথ উদ্যোগে এই প্রতিবেদন প্রকাশিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন