RCTV Logo ডেক্স নিউজ
৩০ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন

শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমা

ছবি : সংগৃহিত

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর শুরু হবে। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন।

প্রথম পর্বে অংশগ্রহণ করবে গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলা অংশগ্রহণ করছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তাবলিগের মেহনত একটি দ্বীনের অন্যতম মেহনত এবং দ্বীনের ধারক-বাহক হচ্ছেন ওলামায়ে কেরাম। ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। এই সংখ্যাটা এত ব্যাপক যে, টঙ্গী মাঠের ১৬০ একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবেই কষ্টদায়ক হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেল ইরান

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

গ্রামে সেচ নিশ্চিত করতে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে : জ্বালানী মন্ত্রী

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

ফিজের পর রানার আঘাত, ৫৪ রানে নেই নিউজিল্যান্ডের ২ উইকেট

আবারও অচল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র: সংকটে উত্তরের ৮ জেলা

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

১০

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক

১১

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে : শিক্ষামন্ত্রী

১২

যুদ্ধাবস্থায় পদত্যাগ করলেন মার্কিন নৌবাহিনীর প্রধান

১৩

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সীমা

১৪

শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি ২৬৫ রান

১৫

যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

১৬

গণপরিবহনের ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

১৭

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

১৮

সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

১৯

তীব্র তাপে পুড়ছে রাজশাহী, রংপুরসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

২০