RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় বসেছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির ৩১তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখায় পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় আলবিসেলেস্তে জুনিয়ররা।

তবে সেই আর্জেন্টিনাই আবার দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেতে হয়। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে বড় জয়ের পর আর্জেন্টাইন সমর্থকরা ভেবে ছিল দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পাবে তারা। কিন্তু জয় দূরে থাক, উল্টো কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের। যদিও টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।

নিজেদের তৃতীয় ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বলিভিয়ার। ম্যাচটিতে ১-০ গোলে জিতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তে জুনিয়ররা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় মাঠে নামে মেসি-দিবালাদের উত্তরসূরীরা। ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।

এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০