RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

বিদেশি সহায়তা বরাদ্দে ট্রাম্পের নতুন নির্দেশনা,’আমেরিকা প্রথম’ নীতির কড়া প্রয়োগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী বিদেশি সহায়তা বরাদ্দের ক্ষেত্রে কঠোরভাবে ‘আমেরিকা প্রথম’ নীতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কর্মীদের কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ইউএসএআইডির ১০,০০০-এরও বেশি কর্মীর কাছে পাঠানো একটি নোটিশে স্পষ্ট ভাষায় নির্দেশনা জারি করা হয়েছে।

রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, এই নির্দেশনায় কর্মীদের ট্রাম্পের লক্ষ্য অর্জনে কীভাবে কাজ করতে হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইউএসএআইডির ব্যবস্থাপনা ও সম্পদ বিভাগের সহকারী ক্যান জ্যাকসন নোটিশে উল্লেখ করেছেন, ‘আমাদের প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সহায়তা করার দায়িত্ব রয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের জন্য বিদেশি সহায়তার ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছেন, যা আগামী দশকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নোটিশটির সত্যতা রয়টার্স বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম কার্যদিবসে বিদেশি সহায়তা পর্যালোচনার জন্য ৯০ দিনের স্থগিতাদেশ দেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশে মিশর ও ইসরাইল ছাড়া অন্যান্য সব দেশের জন্য সহায়তা বন্ধের আদেশ জারি করে। এতে বিলিয়ন বিলিয়ন ডলারের জীবন রক্ষাকারী সহায়তা প্রশ্নবিদ্ধ হয়েছে।

উল্লেখ্য, অনুদান প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ। ২০২৩ সালে ওয়াশিংটন বিশ্বজুড়ে ৭২ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। ২০২৪ সালে, জাতিসংঘের তহবিলে সব মানবিক সহায়তার ৪২ শতাংশ একাই যুক্তরাষ্ট্র প্রদান করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০